জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
মেহেরপুর জেলা তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশের প্রথম রাজধানী "মুজিবনগর" খ্যাত মেহেরপুর জেলায় আপনাকে স্বাগত জানাই। ভৈরব, কাজলা নদী বিধৌত পদ্মা ও ভাগরথির মধ্যবর্তী দোয়াব অঞ্চলের উর্বর মাটি মেহেরপুরের মানুষ ও প্রকৃতিকে করেছে উৎকর্ষ। পলল মাটির উর্বরতায় মেহেরপুরের দিগন্তজোড়া সবুজের সমারোহ যে কোন দর্শক/পর্যটককে বিমোহিত করবে। আম, জাম, লিচু ইত্যাদি হরেক রকরের শস্য ও ফল উৎপাদনে মেহেরপুর বাংলাদেশের প্রতিটি মানুষের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়েছে।

মোগল ও নবাবী আমলের ঐতিহ্যে ভরপুর মেহেরপুর জেলা দূর থেকে দেখেছে পলাশীর আম্রকাননে বাংলার পতন ও নীলকরদের অত্যাচার। মেহেরপুরের মানুষ নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে  বীরত্বপূর্ণ সংগ্রাম করেছে। যে সংগ্রামের শিক্ষা তাঁদেরকে মুক্তিযুদ্ধে অগ্র সেনানীর ভূমিকা পালন করতে ও বাংলাদেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজনে উদ্দীপ্ত করে। দরবেশ মেহের আলী ও ইতিহাস বিখ্যাত বচনাকার মিহির খনার স্মৃতিধন্য মেহেরপুর ইতিহাসকে ধারণ করেছে গর্বের সংগে গৌরবের সংগে।

"জেলা তথ্য বাতায়ন" ওযেবসাইটটিতে মেহেরপুরের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার সকল তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এ তথ্য ভান্ডার মেহেরপুরকে জানার ও মেহেরপুরের উন্নয়ন পরিকল্পনা গ্রহণে প্রয়োজনীয় তথ্য সরবরাহে সহায়তা করবে বলে আমাদের বিশ্বাস। দেশ বিদেশের সকল দর্শক/পাঠক/পর্যটক এই ওয়েবসাইটের মাধ্যমে মেহেরপুরের মাটি ও মানুষকে জানতে পারলে আমাদের চেষ্টা সার্থক হবে। প্রবাস থেকে যাঁরা দেশকে জানতে চান ওয়েবসাইটটি তাদেরকে মেহেরপুর সম্পর্কে তথ্য দেবে।




খবর ও বিজ্ঞপ্তি