|
পাসপোর্টের আবেদন ফরম কোথায় পাওয়া যায়?
পাসপোর্ট শাখা এবং পোস্ট অফিস (বিনামূল্যে), যে কোন ফরম স্টেশনারী দোকানে (নির্ধারিত মূল্যে) অথবা যে কোন মূল কপির ফটোকপি গ্রহণযোগ্য।
পাসপোর্ট পাওয়ার পদ্ধতি?
প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করার পর পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজন প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পাসপোর্ট প্রদান করা হয়।
পাসপোর্ট (অতি জরুরী) কত দিনে সরবরাহ করা হয় এবং ফি কত?
আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে সরবরাহ করা হয়। ফি ৪৮ পৃষ্ঠা সম্পন্ন পাসপোর্টের জন্য ৫,০০০/- এবং ৬৪ পৃষ্ঠার জন্য ৬,০০০/-
পাসপোর্ট (জরুরী) কত দিনে সরবরাহ করা হয় এবং ফি কত?
পুলিশ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে ১১ কার্যদিবস অন্যথায় ২১ কার্যদিবস পর ফি ৪৮ পৃষ্ঠা সম্পন্ন পাসপোর্টের জন্য ৩,০০০/- এবং ৬৪ পৃষ্ঠার জন্য ৩,৫০০/-
পাসপোর্ট (সাধারণ) কত দিনে সরবরাহ করা হয় এবং ফি কত?
পুলিশ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে ২১ কার্যদিবস অন্যথায় ৩০ কার্যদিবস পর ফি ৪৮ পৃষ্ঠা সম্পন্ন পাসপোর্টের জন্য ২,০০০/- এবং ৬৪ পৃষ্ঠার জন্য ২,৫০০
কখন রশিদ জমা নেওয়া হয়?
সকাল ৯.০০ টা থেকে ১১.০০ টা পর্যন্ত।
পাসপোর্টের আবেদন কখন গ্রহণ করা হয়?
সকাল ১১.০০ টা থেকে দুপুর ০১.০০ টা পর্যন্ত।
পাসপোর্ট কখন বিতরণ করা হয়?
বিকাল ৩.০০ টা থেকে ৫.০০ টা পর্যন্ত।
কী কী কাগজপত্র আবশ্যক?
নাগরিক সনদ, ভোটার আইডি কার্ড, নাবালক সন্তান এবং বিবাহিত/অবিবাহিত মহিলার ক্ষেত্রে অভিবাভক/স্বামীর সম্মতিপত্র। সরকারী চাকুরীজীবীর ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র।
পাসপোর্ট নবায়ন করতে কত দিন লাগে এবং ফি কত?
অতি জরুরী- ৭২ ঘন্টার মধ্যে, ফি= ২,৫০০/- টাকা। সাধারণ- ১৫ কার্যদিবসের মধ্যে, ফি= ১,৫০০/- টাকা।
সংশোধন, সংযোজন ও বিয়োজন করতে কত দিন লাগে এবং ফি কত?
অতি জরুরী- ৭২ ঘন্টার মধ্যে, ফি = ৫০০/- টাকা। সাধারণ- ৭ কার্যদিবসের মধ্যে, ফি= ৩০০/- টাকা।
|